ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ৭ উইকেটে শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব কে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’ এর পৃষ্ঠপোষকতায়, সিলেটের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় ও সিলেটের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সাধারণ দর্শক কাবের অংশগ্রহণে ‘মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ, সিলেট, ২০২৫-২০২৬’ এর সর্বশেষ ম্যাচ এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ০৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ অনুষ্ঠিত ‘মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ, সিলেট, ২০২৫-২০২৬’ এর সর্বশেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ৭ উইকেটে শেখঘাট পাইনিয়ার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
‘মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ, সিলেট, ২০২৫-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য ও পুরস্কার প্রদান করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।

চ্যাম্পিয়ন - ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসাইন আরমান ও ইমতিয়াজ হোসেন তান্না, উক্ত লীগের টাইটেল স্পন্সর সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’, মাহা টাওয়ার, নয়াসড়ক, সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির, কো-স্পন্সর ফ্রেম ইন্টারন্যাশনাল স্কুল সিলেট এর অধ্যক্ষ সৈয়দ সামিত সোহেল।

রানার্সআপ : শেখঘাট পাইনিয়ার্স ক্লাব
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ নুর হোসেন, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইউসুফ কবির তুহিন ও সম্পাদক ছালে আহমদ শাহীন, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহেদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটবিদ মঞ্জুর আহমদ চৌধুরী, আহমদ জুনাইদহাইন ও মোস্তফা কামাল পাশা মজুদ, ক্রীড়া সংগঠক ও ক্রিকেট আম্পায়ার আনোয়ার হোসেন মানিক, সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, সিলেট জেলা’র সাধারণ সম্পাদক এইচ. ইউ. দীপু, ক্রীড়া সংগঠক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভেন্যু ম্যানেজার জর্দীপ দাস সুবক, আলমগীর তালি, ইমরান ভান্ডার, ইমতিয়াজ আহমদ তান্নু, আলভী আহমদ প্রমুখ।

খেলার ফলাফল:
ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ৩৭০ রান, বেস্ট ব্যাটসম্যান : তুহিন (ব্রাদার্স ইউনিয়ন ক্লাব) ৭৩ রান, বেস্ট বোলার : মমুন (স্টারস ইউনাইটেড ক্লাব) ২৬ উইকেট, প্লেয়ার অব দ্যা লীগ : মামুন (হোয়াইট স্টার ক্লাব) ৩৩৮ রান ও ১০ উইকেট, উদীয়মান খেলোয়াড় : সায়েম (স্টারস ইউনাইটেড ক্লাব) ২৭৪ রান।

বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার ও প্লেয়ার অব দ্যা লীগ মনোনীত খেলোয়াড়দের সম্মাননা স্মারক ও প্রাইজমানি ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, উদীয়মান খেলোয়াড় সম্মাননা স্মারক ও প্রাইজমানি ৩,০০০/- (তিন হাজার) টাকা এবং চ্যাম্পিয়ন ক্লাব ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি ৩০,০০০/- (ত্রিশ হাজার) ও রানার্সআপ ক্লাব শেখঘাট পাইনিয়ার্স ক্লাবকে রানার্সআপ ট্রফি ও প্রাইজমানি ২০,০০০/- (বিশ হাজার) টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।


