সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ যাত্রী নিহত

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ যাত্রী নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছেন।

পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-২৫৬৩) এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ (ঢাকা মেট্রো-ব-১২-৫৯৮৭)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন। গুরুতর আহত তিন বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফলে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়ায়। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনায় অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন দৈনিক জালালাবাদকে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ওসমানীনগর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।