ভোট কেন্দ্রে উশৃঙ্খল আচরণের কারণে লন্ডন প্রবাসীর কারাদণ্ড
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের একটি কেন্দ্রে উশৃঙ্খল আচরণের কারণে গোলাম রসুল রাসেল নামে এক লন্ডন প্রবাসীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভোটগ্রহণ চলাকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের ও ব্যালট পেপার ছিড়ে ফেলায় অভিযুক্ত রাসেলকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি মোস্তফাপুর গ্রামের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহাদুর রহমান দারাবের পুত্র।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি দল তাকে আটক করেন।
পরে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ড কার্যকর করতে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

