মনসুর আজাদের নির্বাচনী প্রচারণায় জনতার ঢল, কালারুকা ইউনিয়নে প্রার্থীতা ঘোষণা
কালারুকা ইউনিয়নের উন্নয়নে মনসুর আজাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী - সাংবাদিক মিজানুর রহমান মিজান
কৈশোর থেকে পথচলা, সিলেট পাইলট স্কুলের ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ চার যুগেরও বেশি সময়ের বন্ধুত্ব—সেই দীর্ঘদিনের বন্ধু মনসুর আজাদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা ও নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আনন্দিত তাঁর ঘনিষ্ঠ বন্ধু।
৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে মনসুর আজাদের প্রার্থিতা ঘোষণাকে স্বাগত জানিয়ে তাঁর দীর্ঘদিনের বন্ধু জাষ্ট হেল্প ফাউন্ডেশন ও বিবিসিআই এর ডাইরেক্টর সাংবাদিক মিজানুর রহমান মিজান বলেন, মনসুর আজাদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি তাঁকে ভীষণভাবে আনন্দিত ও আশাবাদী করেছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মনসুর আজাদের প্রতি তাঁদের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন বলে তিনি মনে করেন।

বামে মিজানুর রহমান মিজান ও ডানে মনসুর আজাদ
মনসুর আজাদের পারিবারিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর বাবা মরহুম আব্দুল্লাহ আল আজাদ ছিলেন ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বাবার সেই ঐতিহ্য ও জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে মনসুর আজাদ এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস।
দীর্ঘদিনের বন্ধুত্বের অভিজ্ঞতা তুলে ধরে মিজানুর রহমান মিজান আরও বলেন, মনসুর আজাদ একজন যোগ্য, সৎ ও মেধাবী মানুষ। তাঁর মধ্যে মানুষের জন্য কাজ করার আন্তরিকতা রয়েছে। নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আমি মনসুর আজাদের পার্শ্ববর্তী গ্রাম আকুপুরে আমি ব্যাক্তিগত অর্থায়নে একটি আল্লাহর ঘর মসজিদ নির্মাণাধীন এবং কাজ মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে এবং এটি সম্পূর্ণ মনসুর আজাদের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে তাই আমি আমার পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা। আশা মাস তিন একের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। উল্লেখ্য মনসুর আজাদ আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা জাষ্ট হেল্প ফাউন্ডেশন সিলেট ডিভিশনের ডাইরেক্টর অফ ফান্ড রেইজিং হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আসন্ন নির্বাচনে মনসুর আজাদের বিজয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করে তাঁর বন্ধু মিজানুর রহমান মিজান বলেন, নির্বাচনী প্রচারণায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি তাঁকে আশাবাদী করেছে। এলাকাবাসী মনসুর আজাদের যোগ্যতা, সততা ও পারিবারিক ঐতিহ্যের মূল্যায়ন করে আগামী দিনে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে তিনি বিশ্বাস করেন।
পরিশেষে, প্রিয় বন্ধু মনসুর আজাদের জন্য প্রাণঢালা শুভেচ্ছা ও দোয়া জানিয়ে তিনি বলেন, “ইনশাআল্লাহ, মনসুর আজাদ নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে বিশেষ অবদান রাখবেন এবং মানুষের প্রত্যাশা পূরণে সফল হবেন।”

