বিকেএসপি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নির্বাচন: নতুন নেতৃত্বে আলমগীর আলম
সাভারের বিকেএসপি প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।
নির্বাচনে মোট ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলমগীর আলম, যুগ্ম সম্পাদক পদে মো: জয়নাল আবেদিন এবং কোষাধ্যক্ষ পদে মো: রাহিদ আলম বিজয়ী হন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন— মো: হারুন অর রশিদ সিকদার, মো: কামরুল ইসলাম, মো: পান্নু মল্লিক, মো: সুরুজ্জামান, মো: শহিদুল ইসলাম, মো: রোস্তম আলী ও মো: কামরুজ্জামান।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, “সমবায় হলো একসাথে এগিয়ে যাওয়ার পথ। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিষ্ঠার সাথে কাজ করলে এ সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠবে।”
তিনি সাভার উপজেলা সমবায় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন

