হরমুজ যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়: ইরানের সামরিক বাহিনী

হরমুজ যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়: ইরানের সামরিক বাহিনী

ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালি কোনো আগ্রাসী দেশের খেলার মাঠ নয় এবং এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের অংশ। যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে সতর্ক করেছে তারা।

খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইরানের সামরিক সদর দফতর আরও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য সমস্ত বাণিজ্যিক জাহাজ ইরানের নির্ধারিত সমুদ্রপথ ব্যবহার করতে বাধ্য, অন্যথায় তাদের পরিণতির মুখোমুখি হতে হবে।

ইরানের সামরিক সদর দফতর জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী অত্যন্ত সুনির্দিষ্ট ও দ্রুত জবাব জানাবে।

ফার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা শক্তিশালী ইরানের সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’ বা চরম সীমা।

উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তেহরান মূলত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয় এবং এই অঞ্চলের মধ্যদিয়ে যাতায়াতকারী জাহাজগুলো সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে।

সূত্র : আল-জাজিরা।