ব্যবসা, সাংবাদিকতা ও মানবসেবায় অবদানের স্বীকৃতি; বিভিন্ন মহলে অভিনন্দন
টানা তৃতীয়বার BBCCI নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান নির্বাচিত মিজানুর রহমান মিজান
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI) নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জাস্ট হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান। তাঁর এই পুনর্নির্বাচনে যুক্তরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে ব্যবসা, সাংবাদিকতা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত মিজানুর রহমান মিজানকে টানা তৃতীয়বারের মতো গুরুত্বপূর্ণ এই দায়িত্বে নির্বাচিত করাকে তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা, সততা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জাস্ট হেল্প ফাউন্ডেশন গত দুই দশক ধরে মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি একজন সফল ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবে কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি জাস্ট হেল্প প্রাইড রোটারি আই হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, হার্ট ফাউন্ডেশন ও কিডনি ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং বিশ্বনাথ মাদ্রাসার আজীবন সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে জাস্ট হেল্প ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক উদ্যোগ ইতোমধ্যে কমিউনিটিতে প্রশংসিত হয়েছে।
মিজানুর রহমান মিজানের পুনর্নির্বাচনে শুভেচ্ছা জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা, নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে BBCCI নর্থ ওয়েস্ট রিজিয়ন ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে। বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী সমাজের উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
তাঁর এই অর্জনে জাস্ট হেল্প ফাউন্ডেশন, ব্যবসায়ী সমাজ, সাংবাদিক মহল এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভাকাঙ্ক্ষীরা তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও আরও সফলতা দান করেন এবং তাঁর মাধ্যমে সমাজ, দেশ ও কমিউনিটির কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করেন।

