একই মঞ্চে প্রকাশ রাজ-ধ্রুব রাঠী-অভিজিৎ, চাপে মোদী সরকার?

একই মঞ্চে প্রকাশ রাজ-ধ্রুব রাঠী-অভিজিৎ, চাপে মোদী সরকার?

ভারতে ভোটার তালিকা নিয়ে ক্রমেই তীব্র হচ্ছে আন্দোলন। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বড় সমাবেশে একই মঞ্চে হাজির হয়েছেন অভিনেতা প্রকাশ রাজ, ইউটিউবার ধ্রুব রাঠী ও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই প্রথমবার তাদরে একসঙ্গে একই মঞ্চে হাজির হতে দেখা গেল।

এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বাতিলের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, সমাবেশে দুই হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন।

তরুণদের বড় উপস্থিতিতে বেঙ্গালুরুর এই কর্মসূচি রাজনৈতিক মহলেও নতুন আলোচনা তৈরি করেছে।

একই মঞ্চে তিন আলোচিত মুখ
বৃহস্পতিবারের কর্মসূচিতে প্রকাশ রাজ ও ধ্রুব রাঠীর উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। ধ্রুব রাঠীর জন্যও এটি ছিল গুরুত্বপূর্ণ একটি প্রকাশ্য রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনা।

তিনি ছাড়াও প্রকাশ রাজের সঙ্গে একই মঞ্চে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক পরকালা প্রভাকর, লেখক দেবনুর মহাদেব এবং অভিজিৎ দীপকে।

সমাবেশে জেন-জি ও তরুণ কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

‘এসআইআর বাতিল করতে হবে’
বিক্ষোভকারীদের প্রধান দাবি ভোটার তালিকার এসআইআর বাতিল করা। এর পাশাপাশি তারা ব্যালট পেপারে ভোট ফিরিয়ে আনার
দাবিও জানান।

আয়োজকদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তাদের দাবি, কর্ণাটকের ৫ কোটি ৫০ লাখ ভোটারের মধ্যে এক কোটির বেশি ভোটারের নাম ফর্ম ৬ ও ফর্ম ৭–এর প্রক্রিয়ার কারণে
ঝুঁকিতে রয়েছে।
‘জনতার ট্রাইব্যুনালে’ ভোটারদের অভিযোগ
বিক্ষোভের পাশাপাশি ফ্রিডম পার্কে আয়োজন করা হয়েছে ‘জনতার ট্রাইব্যুনাল’। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকদের অভিযোগ সেখানে শোনা হবে।

ট্রাইব্যুনালে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি গোপালা গৌড়া এবং আইন বিশেষজ্ঞরা।

আয়োজকদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা বাদ পড়া ভোটারদের নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন।

চাপে মোদী সরকার?
ভোটার তালিকা নিয়ে বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলোর ধারাবাহিক আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে।

বেঙ্গালুরুর সমাবেশে প্রকাশ রাজ ও ধ্রুব রাঠীর মতো পরিচিত মুখের উপস্থিতি আন্দোলনটিকে আরও বেগবান করেছে।

আন্দোলনকারীরা এসআইআর বাতিল ও ভোটার তালিকা নিয়ে নিজেদের দাবিতে অনড় থাকার কথা জানিয়েছেন।

নিরাপত্তায় ৯০০ পুলিশ
সমাবেশ ঘিরে ফ্রিডম পার্ক এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়। বেঙ্গালুরু পুলিশ প্রায় ৯০০ সদস্য মোতায়েন করে বলে জানা গেছে।

সেশাদ্রি রোডসহ আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র: ডেকান হেরাল্ড