সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার প্রথম আলোকে বলেন, ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে এসে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। সিআইডি একটি মামলা তদন্ত করছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ডনকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলার নির্দেশ দেন। পরে মামলা দায়ের করা হয়।