আনজুমানে আল ইসলাহ ইউ কে হাইড শাখার উদ্যোগে ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

আনজুমানে আল ইসলাহ ইউ কে হাইড শাখার উদ্যোগে ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ সোমবার হাইড জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে  আনজুমানে আল ইসলাহ ইউ কে হাইড শাখার উদ্যোগে হযরত ফুলতলী ছাহেব কিবলাহ রাহঃ এবং হাইড কমিউনিটির সকল মুর্দেগানদের রোহের মাগফেরাত কামনায় ইসালে সাওয়াব মাহফিল কমিউনিটির ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।
মুহতারাম প্রধান মেহমান সহ ম‍্যানচেষটার,ওল্ডহামের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সাহেবদের উপস্থিতিতে মাহফিল আরো প্রানবন্ত হয়েছে।
মাহফিলে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

আনজুমানে আল ইসলাহ ইউ কে হাইড শাখার এক্সিকিউটিভ কমিটির সদস্যগন, উপদেষ্টা সদস্যগন,সকল সাধারণ সদস্যগন এবং হাইড জামে মসজিদ কমিটি, বিশেষ করে যারা মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন, খাবার বিতরণ করেছেন এবং খাবার পরিবেশনের পর পরিস্কার পরিচ্ছন্ন করতে আন্তরিক মেহনত করেছেন সবার প্রতি হাইড আল ইসলাহর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আল্লাহ পাক সকলের পক্ষ থেকে কবুল করুন সবাইকে আল্লাহ তায়ালা উত্তম বিনিময় দান করুন আমিন।