সিলেট বিভাগে ধানের শীষের জয়মুখর দৌরাত্ম্য

সিলেট বিভাগে ধানের শীষের জয়মুখর দৌরাত্ম্য

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। বাকি একটি আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো আসনে জয় পায়নি।

সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন। সিলেট-১: খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩: মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪: আরিফুল হক চৌধুরী, সিলেট-৬: এমরান আহমদ চৌধুরী। সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জের পাঁচ আসনের সবকটিতেই বিএনপি বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ-১: কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২: নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩: কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন মিলন।

মৌলভীবাজারের চারটি আসনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার-১: নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩: এম নাসের রহমান, মৌলভীবাজার-৪: হাজী মুজিবুর রহমান চৌধুরী।

হবিগঞ্জের চারটি আসনের সবকটিতে বিএনপি বিজয়ী হয়েছেন। হবিগঞ্জ-১: ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২: ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩: জি কে গৌছ, হবিগঞ্জ-৪: এস এম ফয়সল।