সিলেটে অভিযানে ৪ যুবক আটক

সিলেটে অভিযানে ৪ যুবক আটক

সিলেটে জালালাবাদ থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে এসআই (নিঃ) শাওন মাহমুদ অপু সঙ্গীয় ফোর্সসহ জালালাবাদ থানাধীন ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজার সংলগ্ন মনির মিয়ার ‘সাত ভাই রেস্টুরেন্ট’-এ অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— আলামিন (২৪), পিতা: কছির আলী, গ্রাম: লামারগাঁও; জুবায়ের আহমদ (৩৭), পিতা: ফরিদ উদ্দিন, গ্রাম: মইয়ারচর; আলী আকবর (৩২), পিতা: আরিছ আলী, গ্রাম: লামাগাঁও; এবং মো. ছালিক (৩৬), পিতা: মৃত আব্দুল বারী, গ্রাম: লামারগাঁও। তাদের সবার বাড়ি জালালাবাদ থানার বিভিন্ন এলাকায়, জেলা সিলেট।

এ ঘটনায় জালালাবাদ থানায় নন-এফআইআর নং–৪৩, তারিখ ১৫ মার্চ ২০২৬, এসএমপি অ্যাক্ট ২০০৯-এর ৯৫ ধারায় মামলা রুজু করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।