বাহরাইনে বড় হামলাটি ইরান করেনি, করেছে যুক্তরাষ্ট্র!

বাহরাইনে বড় হামলাটি ইরান করেনি, করেছে যুক্তরাষ্ট্র!

বাহরাইনে সাম্প্রতিক বড় বিস্ফোরণের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। শুরুতে এ ঘটনার জন্য ইরানকে দায়ী করা হলেও এখন বিশ্লেষকরা বলছেন, এতে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত মিসাইল জড়িত থাকতে পারে।

গত ৯ মার্চ ভোরে রাজধানী মানামার কাছে সিত্রা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩২ জন আহত হন এবং আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

প্রথমে যুক্তরাষ্ট্র ও বাহরাইন জানায়, ইরানের একটি ড্রোন হামলার কারণে এ বিস্ফোরণ হয়েছে। তবে পরে জানা যায়, ওই রাতে আকাশ প্রতিরক্ষায় ‘প্যাট্রিয়ট’ মিসাইল ব্যবহার করা হয়েছিল।

বাহরাইন বলেছে, মিসাইলটি ইরানি ড্রোন প্রতিহত করতে ব্যবহার করা হয়। তবে বিশ্লেষকদের ধারণা, এই মিসাইল থেকেই বিস্ফোরণ ঘটতে পারে।

ঘটনার সময় কাছাকাছি একটি তেল শোধনাগারেও হামলা হয়, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা শুধু নিজেদের ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করছে। তবে এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেনি। সূত্র : রয়টার্স