সিলেটে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সিলেটে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী ট্যাংক লরি  ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন|।

 শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অটোরিকশা চালক, একজন নারী ও শিশু এবং একজন  পুরুষ রয়েছেন। তাদের নাম পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ।

দুর্ঘটনায় শিশুসহ আরও তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া পদ্মা ওয়েল কোম্পানির একটি ট্যাংক লরি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে শিশু, চালকসহ সাত নারী-পুরুষ গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।
 
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে চারজন নিহত এবং তিনজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। আহতরা সেখানে চিকিৎসাধীন। তবে এখনো কারো নাম পাওয়া যায়নি।
 
উল্লেখ্য, গত ৭ আগস্ট  সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে সাতজন নিহত হন। 

১৬ জনকে উদ্ধার করে ওইদিন হাসপাতালে নেওয়া হলে ফাইজা আক্তার নামে এক শিশুকে মৃত পাওয়া যায় এবং চিকিৎসাধীন অবস্থায় সপ্তম রায় প্রীতম আরও একজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সর্বমোট ওই দুর্ঘটনায় ১১ জন নিহত হন।