সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৪৩ জন গ্রেফতার
সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত আসামি, মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তি এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে নিয়মিত মামলার ৩ জন আসামী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, ২৯ মার্চ রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অতিরিক্ত ৮ ঘণ্টার অভিযানে আরও ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে নিয়মিত মামলার ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামি রয়েছে।
একই অভিযানে ৭ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ৯ জন সন্দেহভাজন ব্যক্তি, ২ জন হকার এবং এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

