সিলেটে ফাহিম হ.ত্যা মামলার আসামি সবুজ গ্রে.ফ.তা.র

সিলেটে ফাহিম হ.ত্যা মামলার আসামি সবুজ গ্রে.ফ.তা.র

সিলেটের শাহপরান (রহ.) থানার বিশেষ অভিযানে ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি সবুজ আহমদ রেহান (৩২) গ্রেফতার হয়েছেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) সুব্রত চৌধুরী।

পুলিশ জানায়, সবুজ রেহানের বাড়ি জৈন্তাপুর উপজেলার যশপুরে। তিনি গোপালটিলার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

গত ১০ নভেম্বর রাতে বালুচর ২ নম্বর মসজিদ সংলগ্ন বস্তার গলি সড়কে পূর্বশত্রুতার জেরে ফাহিমকে (২৩) পথরোধ করে হামলা চালায় প্রতিপক্ষ। ১ নম্বর আসামির নির্দেশে একদল সশস্ত্র যুবক দা, রামদা, চাইনিজ কুড়াল, জিআই পাইপ ও লোহার রড দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। হামলায় সবুজ রেহান ফাহিমের বাম হাতের কব্জিতে দা দিয়ে গুরুতর আঘাত করেন বলে জানায় পুলিশ।

গুরুতর আহত ফাহিমকে ওসমানী মেডিকেল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে আবার সিলেটে এনে চিকিৎসা দেওয়া হলেও ১২ নভেম্বর সকালে তিনি মারা যান।

ঘটনার পর নিহতের পিতা হারুন রশিদ মামলা করলে শাহপরান থানায় হত্যা মামলা (নং–২০, ধারা ৩০২/৩৪) রুজু হয়। গ্রেফতার সবুজ রেহানকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।