সিলেটে অভিযানে ৩২ জন গ্রেফতার, ১২১টি যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেটে অভিযানে ৩২ জন গ্রেফতার, ১২১টি যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

শনিবার (২৬ সেপ্টেম্বর )রাত ১২টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।

অভিযানকালে পুলিশ ১৬ পিস ইয়াবা এবং ভারতীয় ৬৩ পিস কম্বল উদ্ধার করেছে। এছাড়া সাবান, শ্যাম্পু ও বিস্কুটও উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭২টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপি জানিয়েছে, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।