সিলেটে ২০৯ জন গ্রেফতার, ৮৭ যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেটে ২০৯ জন গ্রেফতার, ৮৭ যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ও মেট্রো অধ্যাদেশে অভিযুক্তসহ সর্বমোট ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৮৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পরিচালিত অভিযানে এসব গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি ও তদন্তে সন্দেহভাজন ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে ৬ বোতল বিদেশি মদ, ৩০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ জনকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রো অধ্যাদেশে ১৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ গত ২৪ ঘণ্টায় ৫১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৩৬টি যানবাহন আটক করেছে।

মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ৪টি প্রাইভেটকার, ১৪টি সিএনজি অটোরিকশা, ২৯টি মোটরসাইকেল ও ৪টি অন্যান্য যানবাহন। আটক যানবাহনের মধ্যে রয়েছে ১টি ট্রাক, ৬টি সিএনজি, ২৪টি মোটরসাইকেল ও ৫টি অন্যান্য যানবাহন।

এছাড়া রোববার (২৪ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানার পৃথক অভিযানে আরও ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন নিয়মিত মামলার আসামি, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৭ জন মাদকসেবী, ১১ জন সন্দেহভাজন ব্যক্তি, ১ জন ছিনতাইকারী এবং ১ জন হকার রয়েছেন।

এসএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।