সিলেটে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

সিলেটে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হারুন মিয়া। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারচালক হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় প্রাইভেট কারে থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।