সাবেক ক্রীড়া সংগঠক বাবুলকে দেখতে গেলেন সাবেক তিন খেলোয়াড়
সিলেট জেলা ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও সাবেক ক্রীড়া সংগঠক বাবুলকে দেখতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সাবেক তিন খেলোয়াড় আরমান, তান্না ও মওদুদ। সম্প্রতি তাঁরা বাবুলয়ের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কিছু সময় কাটান।
বাবুল দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি ক্রীড়াঙ্গনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। একসময় তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ক্রীড়াঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি সংশ্লিষ্টদের কাছে পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত।
সাবেক তিন খেলোয়াড়ের বাবুল ভাইকে দেখতে যাওয়ার বিষয়টি নিয়ে আবেগ প্রকাশ করেন তাদের এক শুভাকাঙ্ক্ষী সাবেক খেলোয়াড় মিজানুর রহমান মিজান বলেন, প্রিয় ও বয়োজ্যেষ্ঠ মানুষদের জীবনের কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়ানো এবং খোঁজখবর নেওয়া আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। জীবদ্দশায় একজন মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁকে কিছুটা সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করাও মহান আল্লাহর বড় নেয়ামত। তাই সমাজের বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ মানুষদের প্রতি যত্নশীল হওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।
এ সময় বাবুল ভাইয়ের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।পাশাপাশি তাঁর পরিবারের সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।
বাবুল ভাইকে দেখতে যাওয়া সাবেক খেলোয়াড় আরমান, তান্না ও মওদুদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সাবেক খেলোয়াড় মিজানুর রহমান মিজান॥

