লন্ডন বাংলা প্রেস ক্লাবে লাইফ মেম্বার হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান
যুক্তরাজ্যের মানচেস্টারের বাসিন্দা সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী, ক্রীড়ামোদী ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মিজানুর রহমান লন্ডন বাংলা প্রেস ক্লাবে লাইফ মেম্বার হিসেবে যোগ দিয়েছেন। তিনি ক্লাবের সাধারণ সদস্যও।
জনাব মিজানুর রহমান ১৯৯৯ সালে বাংলা টিভিতে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে তিনি চ্যানেল এস-এর ম্যানচেস্টার ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । দায়িত্বশীল রিপোর্টিংয়ের মাধ্যমে তিনি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে তুলে ধরছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি জাস্ট হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি মানবিক কাজে প্রায় ৪ লাখ পাউন্ড সংগ্রহ করেছে, যার মাধ্যমে মসজিদ প্রকল্প ও গোয়াইনঘাটে চক্ষু হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন কাজে সহায়তা দেওয়া হয়েছে।
তিনি ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার্স অব কমার্স (বিবিসিসিআই) এর ডিরেক্টর ও রিজিওনাল প্রেসিডেন্ট, গ্রেটার ম্যানচেস্টার লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর চেয়ারম্যান, হাইড বয়েজ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা এবং টেইমসাইড রোটারি ম্যানচেস্টারের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি আরও বেশ কয়েকটি বৃহৎ চ্যারিটি প্রতিষ্ঠানের লাইফ মেম্বার । তিনি বাংলাদেশের সাবেক জাতীয় হকি খেলোয়াড়।
তিনি তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ বহু সম্মাননা লাভ করেছেন। যার মধ্যে 'ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন' অ্যাওয়ার্ড বিশেষভাবে উল্লেখযোগ্য।
জনাব মিজানুর রহমানকে প্রেস ক্লাবের লাইফ মেম্বার পরিবারে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক শুভকামনা। তাঁর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।

