মছব্বির আলোক নিবাসের মানবিক সহায়তায়-জাষ্ট হেল্প ফাউন্ডেশনের কৃতজ্ঞতা প্রকাশ
ম্যানচেস্টার, যুক্তরাজ্য: মছব্বির আলোক নিবাসের কর্ণধার জনাব নাজমুছ আহমেদ আলবাবের নেতৃত্বে প্রতিষ্ঠানটি অসহায় রোগী হাফিজ ইমরানের ঢাকায় সামরিক চিকিৎসা, থাকা ও খাওয়াসহ সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জাষ্ট হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ফোন করার সাথে সাথে জনাব নাজমুছ আহমেদ আলবাব নিজে এবং তার সম্পূর্ণ টিম এই অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে সার্বিক সাহায্য প্রদান করেন।
এই মহৎ কাজের জন্য জাষ্ট হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে “মছব্বির আলোক নিবাসকে”কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে এবং সংগঠনটির সুদীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়েছে। ব্যক্তিগতভাবে এই প্রকল্পটি পরিদর্শন করা সম্ভব হয়নি উল্লেখ করে বলা হয়েছে, ইনশা আল্লাহ দেশে গেলে অবশ্যই সরাসরি সাক্ষাৎ ও পরিদর্শন করা হবে।
জনাব নাজমুছ আহমেদ আলবাবের জীবন ও কর্ম সম্পর্কে জানা যায়, তিনি নিজেও জীবনে কয়েকবার জটিল ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন এবং আল্লাহ পাকের অশেষ রহমতে সুস্থ হয়েছেন। নিজের জীবনের এই কষ্ট ও অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তার স্বপ্নের প্রতিষ্ঠান “মছব্বির আলোক নিবাস”গড়ে তুলেছেন এবং জীবনের সঞ্চিত সম্পদ ও সময় মানবসেবার নিবেদন করেছেন।
তিনি একজন অত্যন্ত সাধারণ, উদার ও দয়ালু মনের মানুষ। তার প্রতিষ্ঠানটি শত শত ক্যান্সার রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে চলেছে, যা দেশের সাধারণ মানুষের জন্য এক অসাধারণ অবদান। তার মতো মানুষের পৃথিবীতে উপস্থিতি ও সক্রিয়তার কারণেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষেরা সেবা ও আশা পায়।
জাষ্ট হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া করা হয়েছে, আল্লাহ পাক যেন জনাব নাজমুছ আহমেদ আলবাবকে সুস্থ রাখেন, তার প্রতিষ্ঠানের সকল কাজকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন এবং মছব্বির আলোক নিবাসের কার্যক্রম আরও বিস্তার লাভ করে দেশ ও জাতির সেবায় অবদান রাখতে পারে।

