কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বিল থেকে যুবকের ম.র.দেহ উদ্ধার

কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বিল থেকে যুবকের ম.র.দেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজ এক ব্যক্তির মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি হানিফ মিয়া (৩৫), উপজেলার চানপুর খেয়াঘাট গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও নিহতের আত্মীয়-স্বজন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হানিফ মিয়া পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাউটি বিলের কাড়ার পাড়ে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় তার স্ত্রী বিলের কাড়ার পাড় থেকে গরু নিয়ে আসেন, কিন্তু স্বামীকে খুঁজে পাননি।

ঘটনার বিষয়ে গ্রামের সবাইকে অবহিত করা হলে মসজিদের মাইকেও হানিফ মিয়ার নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়। স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাননি।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিলের কাড়ার পানির নিচ থেকে জাল ফেললে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কারও যুক্ত থাকার বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।”