সিলেটে ছাত্রলীগ ও শ্রমিকলীগের ২ নেতা গ্রেফতার

সিলেটে ছাত্রলীগ ও শ্রমিকলীগের ২ নেতা গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলাগঞ্জ এলাকার হারুনুর রশিদের ছেলে মো. মামুনুর রশিদ রাসেল (২৫) এবং ০১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ভোলাগঞ্জ এলাকার রইছ আলীর ছেলে মো. আব্বাস আলী (৫৫)।

শনিবার (১৩ নভেম্বর) রাতের দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান।

ওসি শফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃতদের কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ- ০৩/০৯/২০২৪ খ্রিঃ অনুযায়ী আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধিত ২০১৯) এর ৪/৫ ধারায় আটক দেখানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।