সিলেটে মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জালালাবাদ থানার করেরপাড়া এলাকায় নিজ বাসা থেকে এক মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রিমা শর্মা (২২) সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বজনদের নজরে আসেন। পরে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্যটি সত্যতা নিশ্চিত করেন জালালাবাদ থানার এসআই অনুপ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।