সিলেটসহ সারাদেশে ভূমিকম্পে কাঁপল
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই কম্পন হয়। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার নরসিংদীর মাধবদী এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে। দেশের ভেতরস্থ হওয়ায় কম্পনটি তুলনামূলকভাবে তীব্র অনুভূত হয় এবং কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
হঠাৎ এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। বিশেষ করে বহুতল ভবনে থাকা মানুষ দ্রুত বাইরে বের হয়ে আসেন। সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে ঢাকার কয়েকটি ভবনে ফাটল ও হেলে পড়ার মতো ক্ষতির খবর মিলেছে।

